News Flash

  • Home
  • Uncategorized
  • BRU : রিয়াং শরণার্থীদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ, কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলেন সাংসদ রেবতী ত্রিপুরা
Image

BRU : রিয়াং শরণার্থীদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ, কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলেন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২৯ জুন : রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া হচ্ছে। তাঁদের সামগ্রিক প্রগতির লক্ষ্যে দক্ষতা বিকাশের প্রশিক্ষণের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা। পাশাপাশি, জল সম্পদ বিকাশে কেন্দ্রীয় সরকারের সহায়তার আর্জি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, মিজোরামে জাতিগত দাঙ্গার শিকার রিয়াং শরণার্থীরা ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। দুই দশকের সমস্যার স্থায়ী সমাধান করেছে বিজেপি জোট সরকার। তাঁদের ত্রিপুরায় বিভিন্ন স্থানে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তাই, এখন তাঁদের সামগ্রিক প্রগতি সুনিশ্চিত করতে হবে।

তিনি জানান, মাস দুয়েক পূর্বে দক্ষতা বিকাশ মন্ত্রকের কাছে চিঠি দিয়ে রিয়াং শরণার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আবেদন জানিয়েছিলাম। তবে, করোনার প্রকোপে এই মুহুর্তে তা সম্ভব হয়নি। তাই, স্কিল ডেভেলপমেন্টের অতিরিক্ত সচিবের সাথে দেখা করে রিয়াং শরণার্থীদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণের ব্যবস্থা করার পুন: আবেদন জানিয়েছি।

সাথে তিনি যোগ করেন, আজ দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের সাথে সাক্ষাত করেছি। ত্রিপুরায় পাহাড়ী জনপদে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের অনুরোধ জানিয়েছি। তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top