News Flash

  • Home
  • Uncategorized
  • CPM : বিরোধীরা আক্রান্ত, বিক্ষোভ মিছিল সিপিএমের
Image

CPM : বিরোধীরা আক্রান্ত, বিক্ষোভ মিছিল সিপিএমের

আগরতলা, ২৯ জুন (হি. স.) : বিরোধী দলের আন্দোলন কর্মসূচির ওপর ক্রমাগত হামলার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানীর আগরতলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে সিপিআইএম। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলাকালে শাসকদল আশ্রিত দুর্বৃত্তরা আন্দোলনকারীদের উপর হামলা চালানোর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে দাবি সিপিআইএমের।

এদিন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সিপিআইএম বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী একের পর এক হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, রাজনগরে বিধায়ক সুধন দাসকে রক্তাক্ত করা হয়েছে। পিপলস রিলিফ ভলান্টিয়ার্সরা এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সোমবার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে ধলেশ্বরে এবং রাম ঠাকুর সংঘ এলাকায় আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা। তাতে আইনজীবী ভাস্কর দেববর্মা সহ তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। দুস্কৃতিকারীরা পার্টি অফিসেও ভাঙচুর চালিয়েছে। আন্দোলন কর্মসূচির ওপর বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে তিনি সরাসরি অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, এই রাজ্যে গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না।


তাঁর দাবি, ত্রিপুরাকে সমাজবিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অবিলম্বে ত্রিপুরায় আইনের শাসন ফিরিয়ে আনার জন্য জোরালো তিনি দাবি জানিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top