News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট বর্ষাকালীন অধিবেশন, প্রস্তাব মন্ত্রিসভা কমিটির
Image

১৯ জুলাই থেকে ১৩ আগস্ট বর্ষাকালীন অধিবেশন, প্রস্তাব মন্ত্রিসভা কমিটির

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): আগামী ১৯ জুলাই থেকে সম্ভবত শুরু হতে চলেছে সংসদের বর্ষাকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন শেষ হতে পারে ১৩ আগস্ট।মঙ্গলবার এমনই প্রস্তাব করেছে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। সূত্রের খবর, প্রায় এক মাস ব্যাপী বর্ষাকালীন অধিবেশন বসতে পারে ২০ দিন। সাধারণত জুলাইয়ে মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় সংসদের বর্ষাকালীন অধিবেশন, স্বাধীনতা দিবসের আগে শেষ হয়।
সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত বর্ষাকালীন অধিবেশনের জন্য প্রস্তাব করেছে সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। আপাতত এই প্রস্তাবে সিলমোহর পড়ার অপেক্ষা। অধিবেশন চলাকালীন মেনে চলা হবে সমস্ত কোভিড বিধি। আশা করা হচ্ছে, অধিবেশনে যোগ দেওয়া সমস্ত সাংসদরা হয়তো টিকার একটি ডোজ অন্তত নিয়েছেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top