News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্পাঞ্চলে অবৈধ জ্বালানীর কারবার , উদ্ধার মজুত ডিজেল ও কেরোসিন
Image

শিল্পাঞ্চলে অবৈধ জ্বালানীর কারবার , উদ্ধার মজুত ডিজেল ও কেরোসিন

বাঁকুড়া , ২৯ জুন ( হি. স.) : বাঁকুড়ার মেজিয়া-গঙ্গাজলঘাটি শিল্পাঞ্চল জুড়ে কেরোসিন ও ডিজেলের অবৈধ কারবার চলছে।এই কারবার বন্ধ করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, মেজিয়া ও গঙ্গাজলঘাটি থানার পুলিশ অভিযান চালিয়ে ৬০ নং জাতীয় সড়কের ধারে ঘটক গ্ৰামের এক অবৈধ ডিপো থেকে ৮০০ লিটার   ডিজেল উদ্ধার করে।
মাত্ৰ দু দিন আগে মেজিয়াপালের বাঁধ থেকে ১৮০০ লিটার কেরোসিন ও ১০০০ লিটার ডিজেল এবং গঙ্গাজলঘাটি থানার ঘটকগ্রামের একটি লাইন হোটেল থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার করেছে। এই ঘটনায় মেজিয়া থানার পালেরবাঁধ উত্তম পাল ও বিধান পাল নামে দুজন অবৈধ তেলের কারবারিকে গ্রেফতার করলেও ঘটকগ্রামের কারবারি পলাতক। শিল্পাঞ্চলে প্রায় ২ হাজার ডাম্পার ও লরি পরিবহনের সঙ্গে যুক্ত। এই সব যানবাহনের চালকরা রাতের বেলায় তেল চুরি করে ওই কারবারিদের বিক্রি করে এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এজন্য বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের দু’পাশে বেশ কয়েকটি ঝুপড়ি হোটেল বানিয়ে রেখেছে অবৈধ কারবারিরা।
বাসিন্দারা জানান, মেজিয়া ও গঙ্গাজলঘাটি এলাকায় অবৈধ জ্বালানি তেলের বিক্রি বাড়ছে।  অবৈধ জ্বালানি তেলের কারবার ঠেকাতে যৌথ অভিযান চালায় দুই থানার পুলিশ ও এনফোর্সমেন্ট দপ্তর।  জাতীয় সড়ক লাগোয়া দোকান ঘরটির মধ্যেই এই অবৈধ জ্বালানি তেলের ব্যবসা দীর্ঘ দিন ধরে চলছিল । স্থানীয়দের  অভিযোগ  চাষের মরশুমে সেচের জন্য মেশিন চালাতে চড়া দামে  ডিজেল বিক্রি করা হয়।  চাষাবাদ শুরু হতেই আগাম মজুত রাখা হয়েছে বলে আভিযোগ। অভিযুক্ত পলাতক কারবারিকে ধরার জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top