News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনায় মৃত্যু, শংসাপত্র প্রদানে ত্রিপুরা সরকারের নীতি জানতে চেয়েছে উচ্চ আদালত
Image

করোনায় মৃত্যু, শংসাপত্র প্রদানে ত্রিপুরা সরকারের নীতি জানতে চেয়েছে উচ্চ আদালত

আগরতলা, ২৯ জুন (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে মারা গেলে মৃতের পরিবারকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা সরকারের নীতি জানতে চেয়েছে উচ্চ আদালত। পাশাপাশি প্রধান বিচারপতি আকিল কুরেশী এবং বিচারপতি সুভাশীষ তলাপাত্রের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারকে সুনির্দিষ্ট চারটি প্রশ্নের উত্তর জানাতে নির্দেশ দিয়েছেন। কোভিড-১৯ নিয়ে সুয়োমুটো মামলায় আগামী ৯ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে।

ওই মামলায় গত ২৫ জুন শুনানিতে আদালতের বলেছে, কিছু ক্ষেত্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও মৃত্যুর শংসাপত্রে তা স্পষ্ট করে লেখা ছিল না, এমনই সওয়াল হয়েছে। মৃত্যুর শংসাপত্রে কোভিড মৃত্যু সম্পর্কে উল্লেখ না থাকলে মৃতের পরিবারের সদস্যদের রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করা অত্যন্ত কঠিন হবে বিষয়টি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে।

ডিভিসন বেঞ্চের আরও বক্তব্য, আমরা অবগত রয়েছি কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনায় কোভিডে মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের নির্দিষ্ট সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতে এমন আরও পরিকল্পনা আসতে পারে। কিন্ত, মৃত্যুর সংশাপত্রে কোভিডে মৃত্যুর স্পষ্ট উল্লেখ না থাকে, তবে তাঁর পরিবারের সদস্যরা ওই সুবিধা আদায়ে সমস্যার সম্মুখীন হবেন। তাই, আদালত ত্রিপুরা সরকারের কাছে কোভিডে মৃত্যু হলে মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নীতি জানতে চেয়েছে।

এজন্য আদালত আগামী ৯ জুলাইয়ের মধ্যে চারটি প্রশ্নের জবাব চেয়েছে। আদালতের প্রশ্ন, শুধু করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে, নাকি অন্য রোগ মৃত্যুর কারণ। ত্রিপুরা সরকারের ঘোষণায় করোনায় মৃত্যুতে শংসাপত্র প্রদানের বর্তমান স্থিতি কি রয়েছে। যদি মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কোন বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে, তা জানাতে বলেছে আদালত। এছাড়া, কোন ব্যক্তি করোনা মুক্ত হওয়ার পর কোন শারীরিক অসুস্থতায় মৃত্যু হলে ত্রিপুরা সরকারের করণীয় বিষয় সম্পর্কে জানতে চেয়েছে উচ্চ আদালত।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top