News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরবঙ্গে দুর্যোগের শঙ্কা, অতি ভারী বৃষ্টিতে প্লাবন নিয়ে দুশ্চিন্তা
Image

উত্তরবঙ্গে দুর্যোগের শঙ্কা, অতি ভারী বৃষ্টিতে প্লাবন নিয়ে দুশ্চিন্তা

কলকাতা, ২৮ জুন (হি. স.) : উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাড়ছে নদীর জলস্তর। প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে। দক্ষিণবঙ্গে অবশ্য চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে।

সূত্রের খবর, বুধবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে। প্রবল বর্ষণ হবে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় দেখা দিতে পারে প্লাবনও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top