News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাত’ অনুষ্ঠানে মিলখা সিংকে শ্রদ্ধা মোদীর, অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানালেন অ্যাথলিটদেরও
Image

মন কি বাত’ অনুষ্ঠানে মিলখা সিংকে শ্রদ্ধা মোদীর, অলিম্পিকের জন্য শুভেচ্ছা জানালেন অ্যাথলিটদেরও

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : রবিবার ৭৮ তম ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কিংবদন্তি মিলখা সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বকালের সেরা অ্যাথলিটের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছা দিলেন তিনি। তাঁর বিশ্বাস, বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন খেলোয়াড়রা। করোনার সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েও কোভিড পরবর্তী শারীরিক সমস্যার কাছে হার মানেন উড়ন্ত শিখ। গত ১৯ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন কমনওয়েলথে সোনাজয়ী পদ্মশ্রী মিলখা। 

এদিন  ‘মন কি বাত’  অনুষ্ঠানে সেই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে গিয়ে মোদী বলেন, ‘মিলখা সিং যখন শেষবার হাসপাতালে ভর্তি ছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। অনুরোধ জানিয়েছিলাম, অলিম্পিকে অংশ দেওয়া অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে। তিনিই তো আগামীদের অনুপ্রেরণা। এর আগেও তাঁর সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। তখনও তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়। খানিকক্ষণ কথা বলেই বুঝেছিলাম, খেলার প্রতি তাঁর ভালবাসা ঠিক কতখানি।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top