News Flash

  • Home
  • দিনের খবর
  • মহেষখলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

মহেষখলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ আমতলী থানার অন্তর্গত মহেষখলা দাসপাড়া বাইপাস রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
মঙ্গলবার সাতসকালে মহেশখালী বাইপাস রোডের বাস থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ প্রাতঃ ভ্রমণকারীরা মৃতদেহ দেখতে পেয়ে আমতলী থানার পুলিশকে খবর দেন৷ মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে মানুষের ভীড় জমতে থাকে৷ এদিকে খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷


সকাল থেকে পড়েছি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ অমৃতের বয়স আনুমানিক পঞ্চান্ন বছর৷ এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তিকে তারা এলাকায় ইতিপূর্বে কখনো দেখেননি৷ স্বাভাবিক কারণেই প্রশ্ণ দেখা দিয়েছে কোথা থেকে ওই ব্যক্তি এখানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ এটি অস্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়েও জনমনে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে আমতলী থানার পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু জেনেও মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো মৃত্যুর আসল কারণ সম্পর্কে কোন কোন খুঁজে পায়নি পুলিশ৷

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top