News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক সপ্তাহ পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি
Image

এক সপ্তাহ পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি

কলকাতা, ১৮ জুন (হি.স.) : পিছিয়ে গেল নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে হাইকোর্টে মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার ২৪ জুন হবে এই মামলার পরবর্তী শুনানি।

নন্দীগ্রামে নির্বাচনী লড়াই এবার গিয়েছে উচ্চ আদালতে। একুশের নির্বাচনে হাই ভোল্টেজ এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর ভোটযুদ্ধে হার হয়েছিল নেত্রীর। মাত্র ১৯০০ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। এবার সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে মামলাটি দায়ের করা হয়।

শুক্রবার বেলা ১১টা নাগাদ কলকাতা হাই কোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছিল। জন প্রতিনিধি আইন অনুযায়ী নির্বাচনী মামলার আবেদনকারীকে আদালতে উপস্থিত থাকতে হবে বলে জানান বিচারপতি। এই মামলার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আদালতে তাঁকে উপস্থিত থাকতে হত। তিনি উপস্থিত থাকতে পারবেন কি না তা মমতার আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। জবাবে, মমতার আইনজীবী জানান, যা নিয়ম আছে তা মানা হবে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top