News Flash

Image

বিদ্যুতস্পৃষ্ট-এ মৃত্যু যুবকের

বক্সনগর, ১৪ জুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী পুটিয়া গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আবারো একটি তাজা প্রাণ অকালে ঝরে গেল। ঘটনার বিবরণে জানা যায় পুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের ফুল মিয়ার পুত্র জুয়েল মিয়া আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকায় গাছ কাটতে যায়। একটি কেবল তার মাটিতে ঝুলন্ত অবস্থায় পড়েছিল। জুয়েল মিয়া তারটি রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে কেবল তারটিকে সরাতে যান। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েল মিয়ার। তার বয়স ২৫ বছর। অন্যান্য কর্মীরা বিদ্যুৎপৃষ্ঠ জুয়েল মিয়াকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দীপ্তনীল নাথ তাকে মৃত বলে ঘোষণা করেন।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে। তার অকাল মৃত্যুর জন্য এলাকাবাসীর বিদ্যুৎ দপ্তরকে দায়ী করেছেন। মৃতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি উঠেছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top