News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় বাইক চুরি, উদয়পুরে হাত সাফাই করতে গিয়ে আটক যুবক
Image

বিলোনীয়ায় বাইক চুরি, উদয়পুরে হাত সাফাই করতে গিয়ে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ জুন৷৷ একদিকে বিলোনিয়া শহরে চলছে করোণা কারফিউ, অন্যদিকে পুলিশের কঠোর নজরদারি ব্যবস্থা এই দুই ব্যবস্থাকে ছেদ করে রাতের আধারে বিলোনিয়া এলাকার চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে জনমনে৷ প্রশ্ণ চিহ্ণ দেখা দিচ্ছে পুলিশের নজরদারি ব্যবস্থা নিয়ে৷ চুরির ঘটনা ঘটে শুক্রবার গভীর রাতে বিলোনিয়া শহরের বাঁশপাড়া কলোনি এলাকার বাসিন্দা মৃদুল কান্তি দাসের বাড়িতে৷

যা সিসি ক্যামেরা তে ধরা পড়ে চোরেরা কী ভাবে বাড়িতে প্রবেশ করে বাইক চুরি করে নিয়ে যায়৷ বাড়ির উঠানে সুকটি, পালসার বাইকের সাথে রাখা ছিল মৃদুল কান্তি দাসের বাড়ির ভাড়াটিয়া দিলীপ সরকারের স্ফেন্ডার বাইক৷ স্ফেন্ডার বাইক টি কালো রংয়ের৷ মৃদুল কান্তি দাসের বাড়িতে ভাড়া থাকতো৷ সিসিটিভি ফুটেজ দেখা যায় চোরেরা তিনজন ছিল এর মধ্যে দুইজন ওয়াল বিয়ে বাড়িতে প্রবেশ করে স্ফেন্ডার বাইক চুরি করে নিয়ে যায়৷ বাড়িতে প্রবেশ করার সদর দরজা বন্ধ তাকালেন পাশের একটি দরজা খোলা থাকাতে, সেখানে দিয়ে নিয়ে যায় চোরেরা স্ফেন্ডার বাইক৷ মৃদুল কান্তি দাস এর বাড়ির ভাড়াটিয়া দিলীপ সরকার অবশেষে বিলোনিয়া থানার দ্বারস্থ হয়ে , চুরি হওয়ার ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানান৷


উদয়পুর সংযোজন ঃ শনিবার রাধাকিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর নিউ টাউন রোড স্থিত হোম টাউন নামক দোকানে৷ দোকান থেকে জিনিষপত্র চুরি করার সময় হাঁতেনাতে আটক এক যুবক৷ ঘটনা, পরবর্তীতে চুরি করার দায়ে আটক যুবককে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা নিউ টাউন রোড এলাকায়৷ আজ সাত সকালে দোকান খোলার সাথে সাথে ঐ যুবক কিছু দামি জিনিস পকেটে ঢুকিয়ে নেয়৷ প্রায় এক-দের ঘন্টা দোকানে ঘুরে পকেটে দামি মাল ঢুকিয়ে চম্পট দেয়৷ ঐ সময় ঐ যুবক কোন কিছু ক্রয় করেন নি৷ আজ আবার দ্বিতীয় বারের জন্য যুবক টি ঐ দোকানে আসলে দোকান কর্মচারী ও মালিক তাকে লক্ষ্য করতে থাকে এবং ঐ যুবক যাওয়ার সময় সন্দেহ বশত তাকে পরীক্ষা করতে পকেট থেকে দামি জিনিস পাওয়ায় রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়৷


আগেও এই যুবকটি এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে সি সি ক্যামেরায় ধরা গেছে বলে জানিয়েছেন দোকান মালিক৷পরে রাধাকিশোরপুর থানার পুলিশ এসে ঐ যুবককে থানায় নিয়ে যায়৷এই ঘটনায় নিউ টাউন রোড স্থিত দোকান মালিকদের মধ্যে উৎকন্ঠা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top