News Flash

  • Home
  • Uncategorized
  • তাৎপর্যপূর্ণ দিল্লি সফর, মোদী ও নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন যোগী
Image

তাৎপর্যপূর্ণ দিল্লি সফর, মোদী ও নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন যোগী

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): দু’দিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে এসেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন যোগী, পরবর্তী দিন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছে যান যোগী আদিত্যনাথ। সেখানে বেশ কিছু সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন যোগী আদিত্যনাথ।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যোগী আদিত্যনাথ চলে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাসভবনে। সেখানে নাড্ডার সঙ্গেও বেশি কিছু সময় ধরে কথা বলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ও নাড্ডার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে যোগীর, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সামনেই বিধানসভা নির্বাচন উত্তর প্রদেশে। কিন্তু, যোগী সরকারের বিরুদ্ধে কোভিড নিয়ে নানা বিতর্ক উঠেছে। বিরোধীরা তো বটেই, রাজ্য বিজেপি-র অন্দরেও যোগীর ভূমিকা নিয়ে একটা অসন্তোষ দানা বেঁধেছে বলে সূত্রের খবর। এমতাবস্থায় মোদী, শাহ ও নাড্ডার শরণে এলেন আদিত্যনাথ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top