News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি থেকে অমৃতসর, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ কংগ্রেসের
Image

দিল্লি থেকে অমৃতসর, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সমগ্র দেশবাসী। একটু একটু করে বাড়তে বাড়তে মূল্যবৃদ্ধির শিখরে পৌঁছেছে দুই জ্বালানি তেলের দাম। স্বাভাবিকভাবেই পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। এমতাবস্থায় শুক্রবার দেশব্যাপী বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। দিল্লি থেকে অমৃতসর, হুবলি থেকে জলন্ধর-দেশের বিভিন্ন প্রান্তে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস।
দিল্লিতে এদিন বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, “যখন ইউপিএ ক্ষমতায় ছিল, তখন পেট্রোল ও ডিজেল ট্যাক্স ছিল ৯.২০ টাকা। তা এখন ৩২ টাকা। পেট্রোল-ডিজেলের উপর থেকে সম্পূর্ণ শুল্ক আরোপ প্রত্যাহার করা হোক, এই দাবি জানাচ্ছি আমরা। জিএসটি-র আওতায় আনতে হবে জ্বালানি তেল।” দিল্লির পাশাপাশি এদিন পঞ্জাবের অমৃতসর, জলন্ধর, কর্ণাটকের হুবলি সর্বত্র জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top