News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় সাত লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক
Image

তেলিয়ামুড়ায় সাত লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ নেশাবিরোধী অভিযানে আবার বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ৷ বহির্রাজ্যে পাচারের সময় সাত লক্ষাধিক টাকার ৭৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় একটি লরি থেকে ৫৩টি প্যাকেটে ৭৩৬ কেজি গাঁজা পুলিশ উদ্ধার করেছে৷ সাথে গাড়ির চালক সীতারাম যাদবকেও আটক করা হয়েছে৷


ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর নেশাবিরোধী অভিযানে পুলিশ একের পর এক সাফল্য পাচ্ছে৷ বিশেষ করে গাঁজা পাচার বন্ধে পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় বলে দাবি করা হচ্ছে৷ আজ বৃহস্পতিবার সকালে ডব্লিউবি ৪১ এফ ৫১৬৭ নম্বরের লরিতে গাঁজা বোঝাই করে পাচার হচ্ছিল৷ পুলিশের তল্লাশিতে ওই গাঁজা উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে হাওয়াইবাড়ি এলাকায় ওই লরিতে তল্লাশি চালানো হয়েছিল৷ তাতে ৫৩টি প্যাকেট পাওয়া গেছে৷ প্যাকেটগুলিতে শুকনো গাঁজা পাওয়া গেছে৷
পুলিশের দাবি, প্রায় ৭৩৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা হবে৷ পুলিশ জানিয়েছে, গাঁজা পাচারের দায়ে বিহারের বাসিন্দা ওই লরির চালক সীতারাম যাদবকে আটক করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে গাঁজার প্রকৃত মালিককে খুঁজে বের করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top