News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা পুর নিগম সহ তিনটি পুর পরিষদ ও দুটি নগর পঞ্চায়েত এলাকায় কারফিউর সময়সীমা বাড়ল
Image

আগরতলা পুর নিগম সহ তিনটি পুর পরিষদ ও দুটি নগর পঞ্চায়েত এলাকায় কারফিউর সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় এখন থেকে শুধু পুর নিগম এলাকা সহ তিনটি পুর পরিষদ এবং দুটি নগর পঞ্চায়েত এলাকায় দিবারাত্র কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে৷ তবে ওই এলাকায় কারফিউয়ের বিধিনিষেধ অনেকটা শিথিল করা হয়েছে৷ ১১ জুন থেকে ১৯ জুন ভোর পাঁচটা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ অন্যত্র প্রত্যাহার করা হচ্ছে করোনা কারফিউ৷ তবে, জেলাশাসকরা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করতে পারবেন৷ পাশাপাশি, আন্তঃজেলা যাতায়াতেও বিধি নিষেধ প্রত্যাহার করেছে ত্রিপুরা সরকার৷ তবে করোনা কারফিউ এলাকায় যাতায়াতে ১৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, করোনা মোকাবিলায় সারা ত্রিপুরায় করোনা কারফিউ জারি করা হয়েছিল৷ আগামীকাল ভোর পাঁচটা পর্যন্ত এই আদেশ বলবৎ রয়েছে৷ কিন্তু করোনা সংক্রমণের হার বিভিন্ন স্থানে নিম্নমুখী৷ তাই আগামীকাল থেকে শুধু আগরতলা পুর নিগম, ধর্মনগর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, রানিরবাজার নগর পঞ্চায়েত এবং সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় দিবারাত্র করোনা কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে৷ তিনি বলেন, সংক্রমণের হার ৫ শতাংশের অধিক হওয়ায় ওই সব এলাকাগুলিতে কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে৷


তাঁর কথায়, আগামীকাল ১১ জুন ভোর পাঁচটা থেকে ১৯ জুন ভোর পাঁচটা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ এক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে আদেশে৷ তিনি বলেন, কারফিউ এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকানপাট, বাজার খোলা থাকবে৷ তবে, জিম, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, বিউটি পার্লার, সেলুন, পার্ক বন্ধ থাকবে৷ তেমনি, ধাবা ও রেস্টুরেন্ট দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার অনুমতি রয়েছে৷ তিনি জানান, ওই এলাকা বাদে সারা ত্রিপুরায় আগামীকাল ভোর পাঁচটা থেকে করোনা কারফিউ জারি থাকবে না৷ সেখানে যথারীতি সমস্ত কিছু স্বাভাবিকভাবে খোলা থাকবে৷ কিন্তু জেলাশাসক প্রয়োজন বোধে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করতে পারবেন৷ তাঁর সাফ কথা, করোনা কারফিউ জারি এলাকায় পূর্বের মতোই বিধিনিষেধে ছাড় রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top