News Flash

  • Home
  • Uncategorized
  • ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহারের ভাবনা ফেডেরারের
Image

ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহারের ভাবনা ফেডেরারের

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : করোনার কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকলেও ফরাসি ওপেনের আগে ছন্দে রয়েছেন কিংবদন্তি সুইস তারকা রজার ফেডেরার। রবিবার ভোরে শেষ হওয়া ম্যাচে ডমিনিক কুফারকে চার সেটের ম্যাচে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করেন তিনি। স্বাভাবিকভাবেই যাঁর ছন্দ অন্য তারকাদের কাছে ফের ত্রাস হয়ে উঠেছে। তাই এরই মধ্যে তারকার নাম প্রত্যাহারের ভাবনায় মন খারাপ ভক্তদের। হাঁটুর ব্যথার কারণে টুর্নামেন্টের মাঝপথ থেকেই তিনি নাকি সরে যাওয়ার পরিকল্পনা করছেন।


জানা গিয়েছে, হাঁটুর ব্যথা নিয়ে চিন্তায় রয়েছেন টেনিস তারকা। সেজন্যই চলতি ফরাসি ওপেন থেকে নাম তুলে নেওয়ার কথা ভাবছেন তিনি। ফেডেরারের কথায়, ‘জানি না খেলব কি না। খেলাটা চালিয়ে যাব কি না, আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। হাঁটুতে ক্রমাগত এত চাপ দেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এটা কি বিশ্রাম নেওয়ার সঠিক সময়?’


উল্লেখ্য, গত বছরই দুই পায়ের হাঁটুতেই অস্ত্রোপচার হয় ফেড এক্সের। গত বছর অস্ট্রেলিয়া ওপেনের পর এই নিয়ে তৃতীয় টুর্নামেন্ট খেলছেন তিনি। মাস দুয়েক পরই ৪০-এ পা দেবেন রজার। কিন্তু তাতে কী! বুড়ো হাড়েই ভেলকি দেখাচ্ছেন রোলা গাঁরোর কোর্টে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top