News Flash

  • Home
  • Uncategorized
  • বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র জঙ্গিদের হামলা, ১৩২ জনকে হত্যা
Image

বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র জঙ্গিদের হামলা, ১৩২ জনকে হত্যা

কোয়াগাদুয়োগুয়ো, ৬ জুন (হি.স.) : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়ে অন্তত ১৩২ জনকে হত্যা করেছে। দেশের সরকার বলেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।


সোলহান গ্রামে ওই হামলার সময় স্থানীয় বাড়িঘর এবং বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই হামলার জন্য কোন দল দায় স্বীকার করেনি, তবে দেশটিতে এ ধরনের হামলা সাধারণত ইসলামপন্থী দলগুলো করে থাকে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোয়।


রাষ্ট্রসংঘ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও নিন্দা করেছে। ওই হামলার নিন্দা জানিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এর ফলে চরমপন্থিদের বিরুদ্ধে লড়াইরত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সহায়তার প্রয়োজন, সেখানে প্রাণহানির বিষয়টি আবার বেরিয়ে এসেছে।


বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে দেশে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। একটি টুইট বার্তায় তিনি বলছেন, ”অপশক্তির বিরুদ্ধে আমাদের সবার একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে।”


জঙ্গি হামলার জবাব দিতে গত মে মাসে বুরকিনা ফাসোর সেনাবাহিনী বড় আকারের একটি অভিযান শুরু করে। তা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীগুলো হিংসা ঠেকাতে হিমশিম খাচ্ছে। গত দুই বছরে দেশটির ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে মালি, চাদ, মৌরিতানিয়া, নাইজার এবং বুরকিনা ফাসোর সেনাবাহিনীকে সহায়তা করে আসছে ফরাসি সেনাবাহিনী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top