News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের পথে বাজেয়াপ্ত লক্ষাধিকার টাকার কাঠ বোঝাই মিনিট্রাক, ধৃত এক
Image

পাচারের পথে বাজেয়াপ্ত লক্ষাধিকার টাকার কাঠ বোঝাই মিনিট্রাক, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ ত্রিপুরায় পাচারের পথে করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অন্তর্গত পাথারকান্দি বনকর্মীদের অভিযানে উদ্ধার করা হয়েছে অবৈধ চেরাই কাঠ৷ গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ব পরিবেশ দিবসের আগের রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পাথারকান্দি বন দফতর৷ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন বন দফতরের অভিযানকারীরা৷ বাজেয়াপ্তকৃত চেরাই কাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে বিভাগীয় সূত্রের খবর৷


পাথারকান্দি রেঞ্জ ফরেস্ট অফিসার দেবজ্যোতি নাথ এই খবর দিয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর অন্য বন কর্মীদের সঙ্গে নিয়ে তিনি চাঁদখিরা পুলিশ চেকগেটের পাশে ওৎ পেতে বসেছিলেন৷ এক সময় করিমগঞ্জ থেকে আগত টিআর ০৫ সি ১৭৬৪ নম্বরের একটি টাটা ডিআই মিনিট্রাকের গতরোধ করেন তাঁরা৷ মিনিট্রাকটি ত্রিপুরায় প্রবেশ করার সময় তাকে আটক করা হয়৷ ট্রাকে তালাশি চালিয়ে প্রায় ১০০ সিএফটি চেরাই লালপদ গাছের চেরাই কাঠ উদ্ধার করা হয়ে৷ চোরাই কাঠ পাচারের অভিযোগে মিনিট্রাকের চালককে আটক করা হয়েছে৷ ধৃতকে বছর ৩৫-এর জনৈক জাকির হুসেন ওরফে বাবুল বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বাড়ি এলাকারই কাঁঠালতলিতে৷


তিনি জানান, বাজোয়াপ্তকৃত চেরাইকাঠ সহ মিনিট্রাক এবং ধৃত চালককে পাথারকান্দি রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে আটকে রাখা হয়েছে৷ চোরাই কাঠের মূল মালিক সম্পর্কে তথ্য জানতে ধৃত জাকিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top