News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে রোজভ্যালীর পরিত্যক্ত হোটেল শীঘ্রই নিলামে উঠবে
Image

উদয়পুরে রোজভ্যালীর পরিত্যক্ত হোটেল শীঘ্রই নিলামে উঠবে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুন৷৷ ত্রিপুরায় এক সময়ে জাঁকিয়ে বসা বিভিন্ন নন ব্যাঙ্কিং কোম্পানি গুলি পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় এসে ফুলে-ফেঁপে আঙুল ফুলে কলাগাছ হয়েছিলো৷এই সব কোম্পানি গুলিতে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীরা একটি বিকল্প কর্মসংস্থান খুঁজে পেয়েছিলো এবং রুটি রুজির আশায় বুক বেঁধে সংসার যাপন করেছিলো৷
শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড়ে রাজ্যের সর্বত্র ছিলো বিতরন ভূমি৷ তৎকালিন বাম সরকারের অনেকে প্রভাবশালী নেতৃত্ব এই ব্যবসার সাথে জড়িত ছিলো৷ তৎকালিন রাজ্য সরকারের স্মল সেভিংস দপ্তর থেকে প্রায় প্রতি বৎসর ঐ সকল এন বি এফ সি কোম্পানি গুলির কাগজ পত্র পরীক্ষার নামে নাটক মঞ্চস্থ করে ব্যবসা করার ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স প্রদান করা হয়৷ যার ফল স্বরূপ অনেক উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতী রুটি রুজির জন্য হয় কোম্পানির এজেন্ট নয় বেতন ভুক্ত কর্মচারী হিসেবে কাজ করেছেন৷


সরকারের মদতে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের রোজ ভ্যালি সহ অন্যান্য কোম্পানির উন্নয়ন মূলক কাজের ফিরিস্তি টেলিভিশনে দেখে বেকার যুবক যুবতীরা ঐ সকল কোম্পানির কাজে পুরো মনোনিবেশ করেন৷ এই রাজ্যের একটি অংশের লোক বেশি টাকা ফেরৎ পাওয়ার আশায় ঐসকল এনবিএফসি কোম্পানি গুলিতে তাদের আমানত সঞ্চয় করেছিল৷ রাজ্যের মধ্যে সবচেয়ে বড় এনবিএফসি কোম্পানি ছিল রোজভ্যালি৷ টানা সতেরো আঠারো বছর ত্রিপুরাতে ব্যবসা করেছিল রোজভ্যালি কোম্পানি৷

রোজভ্যালি ত্রিপুরার বিভিন্ন জায়গায় ছোট বড় কিছু সম্পদ গড়ে তুলেছিল৷ সেইমতো উদয়পুর মাতাবাড়ি জাতীয় সড়কে পাশে ফুলকুমারী ক্যানেল চৌমুহনী এলাকায় একটি রাজ প্রাসাদের মতো থ্রীর স্টারস ক্যাটাগরির হোটেল তৈরি করেছিলো৷ হঠাৎ রোজ ভ্যালি সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু কে আটক করে সিবিআই৷ রোজভ্যালি কাণ্ডে শুধু কর্ণধারকেই নয় তার সাথে পশ্চিমবঙ্গের অভিনেতা সহ অনেক তাবড় তাবড় নেতার নাম জড়িয়ে যায়৷ ই ডি তাদের তলব করে৷ ইডি সূত্রে জানতে পারা যায় রোজভ্যালির প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ বাকি সম্পত্তি গুলির তালিকাও নাকি তৈরি করা হচ্ছে৷ উদয়পুরের রাজপ্রাসাদের মতো তৈরি করা হোটেলটি কে একটি নোটিশ দিয়ে তার কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছিল৷ কিন্তু হঠাৎ করে উদয়পুর ফুলকুমারী এলাকায় গড়ে তোলা রোজ ভ্যালির হোটেল টিকে পরিষ্কার করতে দেখে এলাকাবাসী সংবাদ প্রতিনিধিকে ফোন করেন৷ সংবাদ সূত্রে জানা যায় উদয়পুরের রোজভ্যালি কোম্পানির এই হোটেলটি নিলামে উঠতে পারে খুব সহসাই৷ তাই প্রশাসনের তরফ থেকে এই হোটেলটি এসেসম্যান্ট করতে গেলে ঝোপঝাড় পরিষ্কার করা ভিন্ন দৈর্ঘ ও প্রস্ত নির্ধারণ করে মেজারমেন্ট করা সম্ভব নয়৷তাই ঠিকাদার নিযুক্ত করে শ্রমিক দ্বারা ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলছে৷ রাজ্যের গরিব অংশের মানুষের বহু লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়া সেই রোজভ্যালি কোম্পানি কষ্টের টাকা ফিরিয়ে দেয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে আমানতকারীরা৷ তবে প্রশাসন খুব সহসাই এই হোটেলটি নিলাম করবেন বলে জানা যায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top