News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উস্কানিমূলক বার্তা মামলায় থানায় হাজিরা বিধায়ক ভানুলাল ও প্রাক্তন সাংসদ জিতেন্দ্রের
Image

উস্কানিমূলক বার্তা মামলায় থানায় হাজিরা বিধায়ক ভানুলাল ও প্রাক্তন সাংসদ জিতেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ বিতর্কিত এবং উস্কানিমূলক বার্তা দেওয়ার অপরাধে পৃথক পৃথক মামলার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভানুলাল সাহা এবং প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ ভানুলাল সাহা পূর্ব আগরতলা থানায় এবং জিতেন্দ্র চৌধুরী আমতলি থানায় পুলিশের সমন পেয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন৷ তাঁদের দাবি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হয়রানির উদ্দেশ্যেই বিভিন্ন থানায় মামলাগুলি দায়ের করা হয়েছে৷ এতে আখেরে সারবত্তা নেই৷


এদিন পূর্ব আগরতলা থানা থেকে বেরিয়ে বিধায়ক ভানুলাল সাহা বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তিন বছর ধরে মানুষ নানাভাবে আক্রান্ত হচ্ছেন৷ সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে এখন পিঠ দেওয়ালে ঠেকেছে৷ ফলে, প্রতিরোধ গড়ে তোলা এখন অতি আবশ্যক হয়ে উঠেছে৷ তাঁর কথায়, আত্মরক্ষায় বাড়িঘরে থাকা বিভিন্ন সামগ্রী ব্যবহার করার উপদেশ দিয়েছি৷ তাতে রাজ্যের গরিব অংশের মানুষের বুঝতে অসুবিধা হবে তাই সেই সব সামগ্রীর নাম উল্লেখ করেছি৷ এক্ষেত্রে অপরাধের কিছুই দেখতে পাচ্ছি না৷ তিনি বলেন, আমাকে কেউ মারতে আসলে অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে আমার৷ তাতে, হাতের সামনে যা থাকবে তা দিয়েই আত্মরক্ষা করতে হবে আমাকে৷ এখন সে বিষয়ে সতর্ক করা যদি আমার অপরাধ হয়ে থাকে তা-হলে বলার কিছু নেই৷


কটাক্ষের সুরে ভানুলাল বলেন, ত্রিপুরায় শাসক দলের সন্ত্রাসের বিষয়ে বলেছি৷ তাতে বিজেপি তেলেবেগুনে জ্বলে উঠেছে৷ অথচ, ত্রিপুরায় এখন আইপিএফটি, তিপ্রা মথা সহ তিনটি শাসক দল রয়েছে৷ অন্যরা চুপ থাকলেও বিজেপি-র প্রতিক্রিয়ায় স্পষ্ট তাঁরাই তিন বছর ধরে ত্রিপুরায় সন্ত্রাস চালিয়েছে৷ কারণ, দুষৃকতকারীরা কখনও ফ্ল্যাগ নিয়ে আসেননি৷ ফলে তাঁদের প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি৷ তিনি এদিন বিদ্রুপ করে বলেন, শুনেছি সারা ত্রিপুরায় বিভিন্ন থানায় মামলা হয়েছে৷ ফলে, যতদূর সম্ভব হবে থানায় হাজিরা দেব৷ সম্ভব না হলে আইনজীবী যাবেন৷ তিনি জানান, আজ থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে৷ পুলিশকে সহযোগিতা করেছি৷


এদিকে, আমতলি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বেরিয়ে এসে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন, বিরোধীদের দমিয়ে রাখার জন্যই এ ধরনের মামলা হয়েছে৷ তাঁর কথায়, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছি৷ তাতে অপরাধের কিছুই দেখছি না৷ তাঁর দাবি, রাজ্য মন্ত্রিসভার সদস্য এনসি দেববর্মা খোদ বলেছেন, ত্রিপুরায় আইনের শাসন নেই৷ আমরাও একই কথা বলছি৷ তাতে মামলা হয়েছে৷ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল৷ তাদের তদন্তে সহযোগিতা করেছি৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top