News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা রাজ্যে, দৈনিক সংক্রমণ কমলেও থামছে না মৃত্যু
Image

সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা রাজ্যে, দৈনিক সংক্রমণ কমলেও থামছে না মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষায় ত্রিপুরায় দৈনিক সংক্রমণ আরও কমেছে৷ কিন্ত মৃত্যুর মিছিল কোনওভাবেই থামছে না৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং আরও আটজনের মৃত্যু হয়েছে৷ গতকাল মৃতের সংখ্যা ছিল একদিনে ১১ জন৷ দৈনিক মৃত্যু কিছুটা কমেছে ঠিকই, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে আতঙ্কিত গোটা রাজ্য৷ তবে পশ্চিম ত্রিপুরা জেলায় করোনায় আক্রান্তের লাগাতার শীর্ষ হার বৃদ্ধিতে চিন্তা কিছুতেই কমানো যাচ্ছে না৷ অবশ্য দৈনিক সুস্থতার হার কিছুটা স্বস্তি দিচ্ছে৷ এছাড়া দৈনিক মৃত্যুর ঘটনা বৃদ্ধি ভীষণ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে৷


ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় আরও সর্বকালের রেকর্ড সংখ্যক ২৪,৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৭০৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ দৈনিক আক্রান্তের হার অনেক কমে হয়েছে ২.৮৬ শতাংশ৷ এদিকে, ফের আটজনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়ে রেখেছে৷ কারণ, প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৫৩২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে পশ্চিম ত্রিপুরা জেলা৷ এই জেলায় নতুন করে ২৫৮ জন করোনায় আক্রান্ত অবস্থান করছেন৷ এতে পশ্চিম ত্রিপুরা জেলা এখনও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা-আক্রান্ত রয়েছেন ৫,৮২৭ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২,১৫৫ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২২,৬১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ সে অনুযায়ী আরটি-পিসিআরে ৪৮ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৬৬০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে৷ তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৫৩২ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে বর্তমানে করোনা-আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৮২৭ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৪,৫৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪৮,১৩৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.২৯ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৮৮.২৯ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০২ শতাংশ৷ নতুন করে আটজনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৫৮ জন, দক্ষিণ জেলায় ১২৮ জন, গোমতি জেলায় ৪৫ জন, ধলাই জেলায় ৩২ জন, সিপাহিজলা জেলায় ৮১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪১ জন, উনকোটি জেলায় ৪৩ জন এবং খোয়াই জেলায় ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top