নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): মারণ কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ ভারতে কেড়ে নিয়েছে ৬২৪ জন চিকিৎসকের প্রাণ। শুধুমাত্র দিল্লিতেই প্রাণ হারিয়েছেন ১০৯ জন চিকিৎসক, বিহারে মৃত্যু হয়েছে ৯৬ জন চিকিৎসকের, পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৩০ জন চিকিৎসকের। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, ২ জুন পর্যন্ত কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মোট ৬২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে দিল্লি ও বিহারে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ৩৪ জন চিকিৎসকের, অসমে ৮ জন, বিহারে ৯৬ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, ছত্তিশগড়ে ৫, দিল্লিতে ১০৯, গুজরাটে ৩১, গোয়াতে ২, হরিয়ানায় ৩, জম্মু-কাশ্মীর ৩, ঝাড়খণ্ড ৩৯, কর্ণাটক ৯, কেরল ৫, মধ্যপ্রদেশ ১৬, মহারাষ্ট্র ২৩, মণিপুর ৫, ওডিশা ২২, পুদুচেরি এক, পঞ্জাব ৩, রাজস্থান ৪৩, তামিলনাড়ু ২১, তেলেঙ্গানা ৩২, ত্রিপুরা ২, উত্তর প্রদেশ ৭৯, উত্তরাখণ্ড ২, পশ্চিমবঙ্গ ৩০, অজানা এক।

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ৬২৪ চিকিৎসকের মৃত্যু, শীর্ষে দিল্লি : আইএমএ
Tags:
Releated Posts
স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…
জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল
বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…
বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল
নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

















