News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা আবহে চুপিসারে তৃতীয়বারের জন্য বিয়ে সারলেন প্রধানমন্ত্রী বরিস জনসন
Image

করোনা আবহে চুপিসারে তৃতীয়বারের জন্য বিয়ে সারলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন, ৩০ মে (হি.স.) : করোনা আবহে এবার চুপিসারে তৃতীয়বারের জন্য বিয়ে সারলেন খোদ প্রধানমন্ত্রী বরিস জনসন। দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সিমন্ডসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


জানা গিয়েছে, সম্পূর্ণ অনাম্বড়ে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে লন্ডনের ওয়েস্টমিনস্টর ক্যাথিড্রাল চার্চে শনিবার চারহাত এক হয় জনসন ও ক্যারি সিমন্ডসের।
রবিবার প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের তরফে সরকারি ভাবে প্রধানমন্ত্রীর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনা হয়। জানা গিয়েছে, অত্যন্ত গোপনে এই বিয়ের অনুষ্ঠান সাড়া হয়। এমনকি বরিসের সহকর্মীরাও এই বিয়ের বিষয়ে কিছু জানতেন না। করোনা সংক্রমণের কারণে বর্তমানে ইংল্যন্ডে বিয়ের আমন্ত্রিতের সংখ্যা ৩০-এ বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের বিয়ের অনুষ্ঠানেও সেই নিয়ম পালন করেন তিনি। শেষ মুহূর্তে হাতে গোনা ঘনিষ্ঠ কয়েকজনকেই কেবল আমন্ত্রণ জানানো হয়।


জানা গিয়েছে, লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ আচমকাই ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্টমিনস্টর ক্যাথিড্রাল চার্চ। এরপর দেখা যায় একটি সাদা গাউন পরে লিম্যুজিন গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে আসেন ক্যারি সিমন্ডস। সেখানেই সম্পন্ন হয় বিয়ের যাবতীয় অনুষ্ঠান।২০১৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই লিভ-ইন করছিলেন বরিস জনসন (৫৬) এবং ক্যারি সিমন্ডস (৩৩)। গতবছরই তাঁরা জানান যে, বরিস ও সিমন্ডস দুজনেই বাগদান পর্ব সেরে ফেলেছেন। ২০২০ সালে তাঁদের ছেলে নিকোলাস জনসন জন্মগ্রহণ করেন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top