News Flash

  • Home
  • দিনের খবর
  • বাবা-মাকে দীক্ষা দেওয়ার নাম করে নাবালিকাকে অপরহণের ঘটনায় গ্রেফতার গুরুদেব
Image

বাবা-মাকে দীক্ষা দেওয়ার নাম করে নাবালিকাকে অপরহণের ঘটনায় গ্রেফতার গুরুদেব

নদিয়া, ২৮ মে(হি. স.) : দীক্ষা দেওয়ার নাম করে বাবা-মায়ের সঙ্গে আলাপ। আর তারপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মেয়েকে অপরহণ গুরুদেবের। নদিয়ার ধানতলা থানার বরণবেরিয়া এলাকার ঘটনা। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে অপহৃত নাবালিকাও।
নদীয়ার ধানতলা থানার বরণবেরিয়ে এলাকায় বাড়ি গোপাল চক্রবর্তী নামে ওই অভিযুক্তের। তার বাড়ি কাছেই বাড়ি ওই নাবালিকার। গোপাল চক্রবর্তী ওই নাবালিকার বাবা-মাকে দীক্ষা দেওয়ার নাম করে তাঁদের গুরুদেব বলে পরিচিত। অথচ সেই গুরুদেবই কিনা এটাই প্রশ্ন!  গোপাল চক্রবর্তী তিন সন্তানের বাবা। ইতিমধ্যেই বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাঁর চার বছরের একটি ছেলে ও ছয় বছরের একটি কন্যাসন্তানও আছে। প্রতিবেশী ও ওই নাবালিকার বাবা-মায়ের ‘ গুরুদেব’ হওয়ার সূত্রে মাঝেমধ্যেই তাদের বাড়িতে যাতায়াত ছিল গোপাল চক্রবর্তীর। তার কুনজর পড়ে ওই নাবালিকার উপর। ওই নাবালিকার মা পুলিশের কাছে সব ঘটনাটি জানান। প্রায় ১২ দিন আগে গোপাল চক্রবর্তী তাদের ১৩ বছরের নাবালিকা মেয়েকে নিয়ে কোথায় চলে গিয়েছেন। সম্ভবত অপহরণ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ কলকাতা লেকটাউনে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত গোপাল চক্রবর্তীকে। তার ছেলেমেয়েকেও পুলিশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকাকে তুলে দেওয়া হয়েছে তার বাবা মায়ের হাতে

Releated Posts

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর শুরু পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ২০ মে (আইএএনএস): প্রতিবেশী বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া বুধবার…

ByBySandeep Biswas May 20, 2026

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

৩০ মে পুনেতে এনডিএ-র পাসিং আউট প্যারেড পর্যালোচনা করবেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

পুনে, ২০ মে (আইএএনএস): আগামী ৩০ মে পুনের খড়কওয়াসলায় অবস্থিত ঐতিহাসিক খেতারপাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা জাতীয়…

ByByNews Desk May 20, 2026

ত্বিষা শর্মা আত্মহত্যা করেছে, এইমস-এর প্রতিবেদনে ইঙ্গিত

ভোপাল, ১৯ মে (আইএএনএস): ত্বিশা শর্মা মৃত্যুকাণ্ডে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বেল্ট সংক্রান্ত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByBySandeep Biswas May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top