News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণ কমে ফের ২-লক্ষের নীচে, ভারতে কোভিডে মৃত্যু ৩.১৮-লক্ষাধিক
Image

সংক্রমণ কমে ফের ২-লক্ষের নীচে, ভারতে কোভিডে মৃত্যু ৩.১৮-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): ফের স্বস্তি দিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, ভারতে আবারও দৈনিক সংক্রমণ ২-লক্ষের নীচে নেমে এল। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমে এল। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৬৬০ জন রোগীর। একইসঙ্গে বৃহস্পতিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। টিকাকরণও চলছে সমানতালে, ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ২০,৫৭,২০,৬৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে কমেই যাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৭৬,৭৫৫। ৭৬ হাজার ৭৫৫ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২-তে (৮.৫০ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১,৮৬,৩৬৪ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৭৫,৫৫,৪৫৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৬০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,১৮,৮৯৫ জন (১.১৬ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২ জন।
সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৪৮,৯৩,৪১০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯০.৩৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৬৬০ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৯,১৯,৬৯৯ জনকে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top