News Flash

  • Home
  • Uncategorized
  • ২২-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, আমেরিকায় কোভিডে মৃত্যু ৬৬৯ জনের
Image

২২-হাজারের ঊর্ধ্বে সংক্রমণ, আমেরিকায় কোভিডে মৃত্যু ৬৬৯ জনের

ওয়াশিংটন, ২৬ মে (হি.স.): আমেরিকায় আরও ৬৬৯ জনের প্রাণ কেড়ে নিল মারণ করোনাভাইরাস। একইসঙ্গে মার্কিন মুলুকে ফের বাড়ল করোনার সংক্রমণ, আমেরিকায় মঙ্গলবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২,৭৩৮ জন। ফলে আমেরিকায় ৩৩,৯৪৭,১৮৯-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৬৯ জনের, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬৬৯ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ০৫ হাজার ২০৮ জনের। 

মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৩৮ জন। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৯৪৭,১৮৯-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৭,৬০৬,৪৪২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৬৯ জনের। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৭ লক্ষ ৩৫ হাজার ৫৩৯ জন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top