News Flash

Image

কদমতলায় নিখোঁজ যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ মে৷৷ নিজ বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের নিখোঁজের ঘটনায় তীব্র হতাশায় ভুগছে পরিবার৷ থানায় নিখোঁজের মামলা দায়ের৷ ঘটনা কদমতলা থানাধীন সাত সংগ্রাম গ্রাম পঞ্চায়েতে৷


গত ১১ মে উত্তর জেলার কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অজয় কুমার মালাকার পিতা মৃত অখিল চন্দ্র মালাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ অজয়ের নিখোঁজের পর তার পরিবারের লোকজন হন্য হন্য হয়ে খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি৷ অবশেষে নিরুপায় হয়ে কদমতলা থানায় পরিবারের তরফ থেকে অজয় কুমার মালাকারের নিখোঁজের একটি মামলা দায়ের করা হয়৷


কিন্তু আজ এগারোদিন অতিক্রান্ত হয়ে গেলও অজয়ের কোন সন্ধান পাওয়া যায়নি৷ পরিবার সূত্রে জানা যায় কিছুদিন যাবত অজয় মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলো৷ তবে পরিবারের আশা তাদের ছেলে আবার ঘরে ফিরে আসবে৷ তাছাড়া যদি কোন সৎ হৃদয়বান ব্যক্তি অজয় কুমার মালাকারের সন্ধান পেয়ে থাকেন তাহলে ৭০৮৫৪৮৫৩৯০ মোবাইল নম্বরে যোগাযোগ করার আবেদন করেন নিখোঁজের পরিবার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top