News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির ডাকা এডিসি বন্ধ শান্তিতেই অতিবাহিত
Image

আইপিএফটির ডাকা এডিসি বন্ধ শান্তিতেই অতিবাহিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ দলের সুপ্রিমো তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার ওপর হামলার প্রতিবাদে আইপিএফটি-র ডাকে এডিসি এলাকায় ২৪ ঘণ্টার বনধ শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হচ্ছে৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও মিলেনি৷ সকালের দিকে আইপিএফটি কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন৷ তবে চতুর্থ শনিবারে সমস্ত অফিস বন্ধ থাকায় এবং সরকারি আদেশে আন্তঃরাজ্য পরিবহণও বনধ-এর কারণে আজকের ওই বনধ জনগণের বিশেষ অসুবিধা হয়নি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমরা বনধ-এর রাজনীতিতে বিশ্বাস করি না৷


আজ সকাল থেকেই আইপিএফটি-র কর্মী-সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্থানে পিকেটিং করেন৷ বিভিন্ন সড়কে রাস্তা অবরোধ করেন তারা৷ তবে ছুটির দিন হওয়ায় আজ রাস্তায় বিশেষ যানবাহন বের হয়নি৷ এমনিতেই করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার আন্তঃরাজ্য পরিবহণে বিধিনিষেধ আরোপ করেছে৷ ফলে এডিসি এলাকায় আজ কার্যত দোকানপাট বন্ধ ছিল৷ তাতেও বনধ-এ স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে দাবি করেছে আইপিএফটি৷


এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ ত্রিপুরায় এমনিতেই সরকারি ছুটি রয়েছে৷ ফলে, বনধ নিয়ে কোনও রাজনীতি হোক চাই না৷ তাঁর কথায়, আমার দল বনধ-এর রাজনীতিতে বিশ্বাস করে না৷ আইপিএফটি আমাদের জোট শরিক৷ ফলে, আমরা একত্রিত হয়ে রাজ্যের উন্নয়নে কাজ করব বলে আমি বিশ্বাস করি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top