News Flash

  • Home
  • খেলা
  • উত্তর প্রদেশে মিনি-ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪, শোকপ্রকাশ যোগীর

উত্তর প্রদেশে মিনি-ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪, শোকপ্রকাশ যোগীর

বদায়ু (উত্তর প্রদেশ), ২২ মে (হি.স.): উত্তর প্রদেশের বদায়ু জেলায় বদায়ু-মোরাদাবাদ হাইওয়েতে মিনি-ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। মৃত ৪ জনের মধ্যে একজন মহিলা ও তাঁর ছেলে রয়েছেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিসাউলি কোতোয়ালি থানার অন্তর্গত মান্ডি সমিতি মার্কেটের কাছে বদায়ু-মোরাদাবাদ হাইওয়ের উপর। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি একজন মহিলা-সহ দু’জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম-গৌরব (২৫), তাঁর মা মীরা (৫৫), গৌরবের শাশুড়ি সরভেশ (৫১) এবং গাড়ির চালক কপিল (২৮)। শুক্রবার গভীর রাতে মীরাদেবীকে নিয়ে চান্দোউসীর একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন তাঁরা। তাঁদের গাড়িটি যখন বিসাউলি এলাকায় মান্ডি সমিতি মার্কেটের কাছে এসে পৌঁছয় তখন একটি মিনি-ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মা ও ছেল-সহ ৪ জনের। গুরুতর আহত অবস্থায় দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই পলাতক মিনি-ট্রাকের চালক।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top