News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু, আতঙ্ক বাড়ছে পশ্চিমবঙ্গে!
Image

কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু, আতঙ্ক বাড়ছে পশ্চিমবঙ্গে!

কলকাতা, ২২ মে (হি.স.): ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক আরও বাড়ল পশ্চিমবঙ্গে! ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম প্রাণ হারালেন বছর ৩২-এর একজন মহিলা। মৃত মহিলার নাম শম্পা চক্রবর্তী। তাঁর বাড়ি হরিদেবপুরে। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। শম্পা করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসেও আক্রান্ত হন। 

হাসপাতাল সূত্রের খবর, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসাও করা হয়েছিল ওই মহিলার। ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ ‘অ্যাম্ফোটিরিসিন-বি’ দেওয়া হয়েছিল তাঁকে, দেওয়া হয়েছিল অক্সিজেনও। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। শুক্রবার প্রাণ হারান ডায়াবিটিসে আক্রান্ত ওই মহিলা। শম্পার ১৩ বছরের একটি মেয়ে রয়েছে, তাঁর স্বামী একটি দোকানে কাজ করেন। স্ত্রীর অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর স্বামী।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top