News Flash

  • Home
  • Uncategorized
  • রুটিন প্রশিক্ষণের সময় বিপত্তি! পঞ্জাবে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান
Image

রুটিন প্রশিক্ষণের সময় বিপত্তি! পঞ্জাবে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান

মোগা, ২১ মে (হি.স.): রুটিন প্রশিক্ষণের সময় বড়সড় বিপত্তি! পঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার গভীর রাত একটা নাগাদ মোগার বাঘাপুরানার লঙ্গিয়ানা খুরদ গ্রামে ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমান। যদিও, এয়ারক্রাফট মাটিতে আছড়ে পড়ার আগেই বাইরে বেরিয়ে গিয়েছিলেন পাইলট।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওয়েস্টার্ন সেক্টরে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইসন এয়ারক্রাফট। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হয়েছেন। বাইসন এয়ারক্রাফট দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রুটিন প্রশিক্ষণের সময় বিমানটি ভেঙে পড়েছে, বায়ুসেনা সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top