News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের ২৬ দিনের মধ্যেই যুবকের রহস্যজনক মৃত্যু
Image

বিয়ের ২৬ দিনের মধ্যেই যুবকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজধানী আগরতলা শহরের রামনগরে বিয়ের ছাবিবশ দিনের মাথায় নিজের ঘরে স্ত্রীর উপস্থিতিতে স্বামীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই রহস্যমৃত্যুর ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মৃত যুবকের নাম অনুরুদ্ধ চক্রবর্তী৷


রাজধানী আগরতলা শহরের রামনগর এক নম্বর রোডে বিয়ের ছাবিবশ দিনের মাথায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ মৃত যুবকের নাম অনুরুদ্ধ চক্রবর্তী৷ বাবার নাম পূর্ন চক্রবর্তী৷ বাড়ী রামনগর এক নম্বর রুটের দুই নম্বর ক্রসিংয়ে৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত ২ টা নাগাদ অনুরুদ্ধর স্ত্রী দুর্গাবতী ভট্টাচার্য তার শ্বশুর শাশুড়িকে জানায় অনুরুদ্ধ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিবারের লোকজন লক্ষ্য করেন তার গলায় একটি দাগ রয়েছে৷ তাতেই সন্দেহ ঘনীভূত হয়৷ পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মৃতের স্ত্রী দুর্গাবতী ভট্টাচার্য জানান ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তার স্বামী অনুরুদ্ধ চক্রবর্তী৷ মৃতদেহটির পাা দুটি মাটিতে লাগানো অবস্থায় ছিল৷ পুলিশ দুর্গাবতী ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে৷ এই ঘটনার পেছনে বড় ধরনের রহস্য রয়েছে বলেও ইঙ্গিত মিলেছে৷


ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ যেসব তথ্য পেয়েছে তার ভিত্তিতে তদন্ত চলছে৷ মৃত অনুরুদ্ধ চক্রবর্তীর এক নিকট আত্মীয় জানান পুলিশ গৃহবধূ দুর্গাবতী ভট্টাচার্যকে তার শ্বশুর বাড়িতে থাকতে বলেছিল৷ কিন্তু সে তার বাপের বাড়িতে চলে গেছে৷ তার ভাই নাকি তাকে ওই বাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে গেছে৷ দুর্গাবতী ভট্টাচার্যের বাপের বাড়ি সোনালী গেস্ট হাউজ সংলগ্ণ এলাকায়৷ জানা গেছে গৃহবধূ দুর্গাবতী ভট্টাচার্যের বাবা পল্টু ভট্টাচার্য বিজেপির নেতা৷ বিগত পুর নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিল৷ তিনি প্রাক্তন মন্ডল সভাপতিও ছিলেন৷ মৃত অনুরুদ্ধ চক্রবর্তীর আত্মীয়-স্বজনরা জানিয়েছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের আশঙ্কা৷ পশ্চিম থানার পুলিশ মৃতের পরিবারের লোকজনদের আশ্বস্ত করেছে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটন করা হবে৷


বিজেপি নেতা কন্যার বিয়ের অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিকও আমন্ত্রিত ছিলেন৷ বিয়ের অনুষ্ঠানে বর কন্যাকে আশীর্বাদ করে তিনি ছবিও পোস্ট করেছিলেন৷ কিন্তু কে জানত বিয়ের ছাবিবশ দিনের মাথায় এ ধরনের অঘটন ঘটে যাবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top