News Flash

  • Home
  • Uncategorized
  • এসএসকেএম-এর রিপোর্টে সন্দেহ, পৃথক মেডিক্যাল বোর্ড সিবিআইয়ের
Image

এসএসকেএম-এর রিপোর্টে সন্দেহ, পৃথক মেডিক্যাল বোর্ড সিবিআইয়ের

কলকাতা, ১৯ মে (হি. স.) : নারদকাণ্ডে ধৃত তিন নেতার স্বাস্থ্য সম্পর্কে মেডিকেল বোর্ডের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই বুধবার এসএসকেএম কর্তৃপক্ষের কাছ থেকে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়দের চিকি‍ৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে। শুধু তাই নয়, নিজেদের পছন্দ সই চিকি‍ৎসকদের নিয়ে পৃথক এক মেডিকেল বোর্ডও গঠন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। 

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে জেল হেফাজতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। শ্বাসকষ্টের জন্য তাঁকে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয়। পরে অসুস্থতার কারণে শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কেও এসএসকেএমে ভর্তি করা হয়। তিন বর্ষীয়ান নেতার চিকি‍ৎসার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে এক মেডিকেল বোর্ড গঠন করে এসএসকেএম কর্তৃপক্ষ। বোর্ডে এক চেষ্ট ও মেডিসিন বিশেষজ্ঞকে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দুপুরে অসুস্থ মদন মিত্রের সিটি স্ক্যান করানো হয়। এমনকী তাঁর অক্সিজেনের মাত্রা চিন্তায় রেখেছে বলে দাবি চিকি‍ৎসকদের। কিন্তু দেশের সেরা চিকি‍ৎসকরা তিন নেতার যে চিকি‍ৎসা চালাচ্ছেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা।

 সূত্রের খবর, তিন নেতার চিকি‍ৎসা সংক্রান্ত রিপোর্টকে হাতিয়ার করে জামিন আদায় করতে পারেন ধৃ্তদের আইনজীবীরা, এই আশঙ্কায় ওই ওই রিপোর্ট  নিজেদের পছন্দের চিকি‍ৎসকদের দিয়ে খতিয়ে দেখার জন্য সংস্থার পূর্বাঞ্চলীয় ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পরেই এসএসকেএম কর্তৃপক্ষের কাছ থেকে তিন নেতার চিকি‍ৎসা সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআইয়ের মেডিকেল বোর্ড এসএসকেএমে ভর্তি তিন নেতার চিকি‍ৎসা সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখে নিজেদের মতামত জানাব

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top