News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে কারফিউতে স্বতস্ফুর্ত সাড়া, শহরতলীতে বিপরীত চিত্র
Curfew FILE Photo

রাজপথে কারফিউতে স্বতস্ফুর্ত সাড়া, শহরতলীতে বিপরীত চিত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আগরতলা পুর নিগম এলাকায় করোনা কারফিউর প্রথম দিনে শহরতলীতে দেখা গেল ভিন্ন চিত্র৷ রাজপথে বিশেষ করে শহরে কারফিউ মানা হলেও শহরতলীর বিভিন্ন বাজারে ছিল বিপরীত দৃশ্য৷ করোনার কারফিউ জারি ছিল বলে মনেই হয়নি৷ দেদার লোক সমাগম হয়েছে বাজারগুলিতে৷ বেপরোয়া ভাবে চলে যাতায়াত৷ যদিও যান চলাচল প্রায় নেই বললেই চলে৷ কিন্তু দোকানপাট ছিল খোলা৷


রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী ছিল৷ কিন্তু শহরতলীতে তেমন কোন উদ্যোগ নজরে আসেনি৷ তাতেই অসেচতন মানুষগুলি বাজারে ভীড় করেছে৷ প্রয়োজনের বাইরে মানুষজন বাড়ির বাইরে এলোপাথাড়ি চলাফেরা করেছে৷ এভাবে চলতে থাকলে করোনা কারফিউ জারি করার যে উদ্দেশ্য তা মাঠে মার খাবে৷ প্রশাসনকে আরেকটু সতর্ক ও কঠোর হতে হবে বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷


এদিকে, রাজধানী শহর আগরতলা ছাড়াও গতকালই কয়েকটি জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করা হয়েছিল৷ সেখানে মানুষজনের যথেচ্ছ যাতায়ত দেখা গিয়েছে৷ অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে কঠোর হতে হবে বলে মনে করছেন সচেতন নাগরিককরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top