News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিবিআই অফিসে ধর্ণা মমতার, যেন সাড়ে সাতাশ মাস আগের চিত্রনাট্যের পুনরাবৃত্তি
Image

সিবিআই অফিসে ধর্ণা মমতার, যেন সাড়ে সাতাশ মাস আগের চিত্রনাট্যের পুনরাবৃত্তি

কলকাতা, ১৭ মে (হি. স) : যেন সাড়ে সাতাশ মাস আগের চিত্রনাট্যের পুনরাবৃত্তি। সোমবার নারদ কেলেঙ্কারিতে অভিযুক্ত চার নেতাকে সিবিআইয়ের গ্রেফতারের পর সিবিআই দফতরে গিয়ে ধর্ণায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়— এই চারজনকে সিবিআই গোয়েন্দারা কলকাতায় সংস্থার আঞ্চলিক দফতরে নিয়ে যাওয়ামাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিতভাবে সেখানে হাজির হন। সূত্রের খবর, দুর্নীতি—নিরোধক শাখার  গিয়ে বাধা পেয়ে অপেক্ষাগৃহে বসে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বেআইনিভাবে চার জনকে গ্রেফতার করেছে সিবিআই।

সারদা তদন্তে ‘সহযোগিতা’ না করার অভিযোগ নিয়ে সিবিআই অফিসারেরা ২০১৯-এর ৩ ফেব্রুয়ারি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হাজির হতেই পরিস্থিতি জটিল আকার নেয়। কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসে চরম সংঘাত শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ আটকে দেয় সিবিআইকে। নজিরবিহীন ভাবে সিপি’র বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী। পদস্থ পুলিশ অফিসারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এবং তার পরই ঘোষণা করেন, মোদী সরকারের হাত থেকে দেশের সংবিধানকে ‘বাঁচাতে’ তিনি অবিলম্বে নিজে ধর্নায় বসবেন। এই ধর্নাকে তিনি ‘সত্যাগ্রহ’ বলে অভিহিত করেন। ধৃত রাজীব কুমারকে ‘বিশ্বের সেরা পুলিশ অফিসারদের অন্যতম’ বলেও বর্ণনা করেন মুখ্যমন্ত্রী।

সিবিআই সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনকরের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সোমবারই আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। একইসঙ্গে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আজ আদালতে চার্জশিট পেশ করা হবে।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top