News Flash

  • Home
  • Uncategorized
  • খুলে গেল কেদারনাথ মন্দির, সকলের সুস্থতা কামনা তিরথের
Image

খুলে গেল কেদারনাথ মন্দির, সকলের সুস্থতা কামনা তিরথের

উত্তরকাশি, ১৭ মে (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার পর খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। শুভ সময়, সোমবার সকাল পাঁচটা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণের পর খুলে দেওয়া হয় বাবা কেদারনাথের মন্দিরের কপাট। মন্দির খোলার পর বিশেষ পূজার্চনাও করা হয়। আপাতত কোভিড-বিধি মেনে শুধুমাত্র পুরোহিতরাই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। করোনার প্রকোপের কারণে, ভক্তদের জন্য কেদারনাথ মন্দিরের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এদিন কেদারনাথ মন্দির উন্মুক্ত হওয়ার পর, বাবা কেদারনাথের কাছে সকলের সুস্থতা কামনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তিনি টুইট করে জানান, “ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজার্চনার মধ্যে দিয়ে সোমবার সকাল পাঁচটা নাগাদ খুলেছে কেদারনাথ মন্দির। বাবা কেদারনাথের কাছে সকলের জন্য সুস্থতা কামনা করছি।” ইতিমধ্যেই খুলে গিয়েছে চারধামের অন্তর্গত যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ মন্দির। ১৮ মে, মঙ্গলবার খুলে যাবে বদ্রীনাথ মন্দির। তবে, এ বছর কোভিডের জন্য চারধাম যাত্রা স্থগিত করা হয়েছে। উত্তরাখণ্ডের তথ্য ও জন সংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড মহামারীর জন্য চারধাম যাত্রা স্থগিত করা হয়েছে। শুধুমাত্র পূজার্চনা হবে, ভক্তদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top