News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতির তান্ডবে তেলিয়ামুড়া মহকুমার মানুষের নাভিশ্বাস
Image

বন্য হাতির তান্ডবে তেলিয়ামুড়া মহকুমার মানুষের নাভিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ মে৷৷ বন্য দাঁতাল হাতির দল লোকালয়ে এসে মানুষের জীবন সম্পত্তির হানি ঘটায় কোনো কোনো সময়৷ এতে গ্রামীণ এলাকার মানুষজনরা অতিষ্ট৷ মূলত বনাঞ্চল থেকে হাতির দল লোকালয়ে আসে পাকা ধান শস্যের সন্ধানে৷ ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার অধীনে কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, চামপ্লাই, উত্তর মহারানী, ঘিলাতলী এলাকাগুলোতে রাতের অন্ধকারে বন্যহাতি কৃষকদের ধান ক্ষেত সহ বাড়িঘর ভাঙচুর করে কোনো কোনো সময়৷


গত ২০২০ সালের এপ্রিল মাসে ব্যাঙ্গালুর থেকে হাতি সার্ভে করার এক প্রতিনিধি দল এসেছিল তেলিয়ামুড়া বনদপ্তরের কার্যালয়ে৷ ওই প্রতিনিধি দলের সার্ভে অনুযায়ী ১৮ মুড়া পাহাড়ে প্রায় ২৩/২৪ টি বন্য হাতি রয়েছে৷ এর মধ্যে দাঁতাল হাতি চারটি এবং বাকিগুলি মাকনা হাতি৷ ছ.ঙ্গ..ঞ্জ কৃষ্ণ গোপাল রায় বলেন বর্তমানে বন্যহাতি গুলির বিচরণ রামকৃষ্ণপুর,৩৬ মাইল, মুঙ্গিয়াকামী সেন্ট্রাল নার্সারিরএকটা অংশ সহ এর আশপাশ এলাকাগুলি৷ এই বন্যহাতি গুলির জন্য তেলিয়ামুড়া বনদপ্তর থেকে ২০১৯ সালে এবং ২০২০ সালে বড় জলাশয় তৈরি করেছে পাঁচটি এবং ছোট জলাশয় তৈরি করেছে চারটি৷ যাতে বন্য হাতি গুলি ওইসব জলাশয় এসে জলতেষ্টা নিবারণ করতে পারে বলে জানান ছ.ঙ্গ..ঞ্জ কৃষ্ণ গোপাল রায়৷


বনদপ্তর থেকে বন্যহাতি গুলির জন্য ১৯ হেক্টর জায়গায় কলা বাগান এবং ৯ হেক্টর জায়গায় মিশ্র ফলের বাগান করেছে খাদ্যের জন্য৷১৮ মুড়ার বনাঞ্চলের পর্যাপ্ত পরিমাণে হাতির খাদ্যও রয়েছে৷ এরপরেও হাতির দল লোকালয়ে আসে পাকা ধান শষ্য খাওয়ার জন্য৷ বনাঞ্চলের লাগোয়া স্থান গুলিতে কৃষকরা যদি ধান চাষ বন্ধ করে তবে বন্য হাতি লোকালয়ে আসা বন্ধ হবে বলে আশাবাদী ছ.ঙ্গ..ঞ্জ কৃষ্ণ গোপাল রায়৷


গত ২০১৮ সালের সেপ্ঢেম্বর থেকে ২০২১ সালের ১৫ মে পর্যন্ত বন্যহাতির আক্রমণে পাঁচ জনের মৃত্যু হয় বিভিন্ন সময়ে৷ এই বন্য হাতির আক্রমণে নন ফরেস্ট ল্যান্ডে কোন মানুষের মৃত্যু হলে তদন্তক্রমে মৃত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়৷ তবে বন্য হাতি গুলি লোকালয়ে এসে যাতে মানুষের জীবন সম্পত্তির হানি ঘটাতে না পারে তার জন্য চামপ্লাইবাড়ী, কপালী টিলা, উত্তর মহারানী, মারাক বস্তি এলাকাগুলিতে বনকর্মীরা অস্থায়ীভাবে ক্যাম্প করে রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top