News Flash

Image

সাব্রুমে রেলে কাটা পড়ে মৃত্যু মোটর শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম এর হরিনায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক মোটর শ্রমিকের৷ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের হরিনায় রেলে কাটা পড়ে বিজয় মজুমদার(২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সাব্রুম স্টেশনের অদূরে পশ্চিম হরিনা এলাকাতে দুর্ঘটনাটি ঘটে৷মৃত বিজয় মজুমদার পশ্চিম হরিনার তপন মজুমদার ছেলে৷ বিজয় পেশায় গাড়ী চালক ছিলেন৷


স্থানীয় সূত্রের ধারণা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় বিজয়ের৷ বিজয়ের শরীর দু’’ভাগে বিভক্ত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়৷ ঘটনার খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্তে নামে সাব্রুম থানার পুলিশ৷ মরদেহ সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়৷ ময়নাতদন্তের পর মরদেহটি সাব্রুম থানার পুলিশ পরিবারের হাতে তুলে দেয়৷ রেলে কাটা পড়ে মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

মির্জাপুরে দিনের আলোয় গুলি করে খুন আইনজীবী, বাইক খারাপ হওয়ায় পালাতে দেরি আততায়ীদের

মির্জাপুর (উত্তরপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের মির্জাপুরে শনিবার সকালে দিনের আলোয় গুলি করে খুন করা হল এক আইনজীবীকে।…

ByByNews Desk Apr 11, 2026

রাইসেনে ‘উন্নত কৃষি মেলা’র সূচনা, উদ্বোধন করলেন রাজনাথ সিং

রাইসেন (মধ্যপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস): প্রযুক্তিনির্ভর কৃষি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে উৎসাহ দিতে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় শুরু হল তিনদিনের…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গে জনসমর্থনের ঢেউ, গুজরাতেও এমন দেখিনি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে জনতার ঢল এবং উচ্ছ্বাস দেখে বিস্মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পূর্ব…

ByByNews Desk Apr 11, 2026

আর্থ ইনফ্রাস্ট্রাকচার্স মামলায় ইডির তল্লাশি, উদ্ধার নগদ টাকা, গয়না ও বুলিয়ন

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মানি লন্ডারিং মামলায় আর্থ ইনফ্রাস্ট্রাকচার্স লিমিটেড (ইআইএল) এবং তাদের গোষ্ঠী সংস্থাগুলির বিরুদ্ধে ব্যাপক তল্লাশি…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top