News Flash

  • Home
  • প্রধান খবর
  • শান্তিরবাজারে আক্রান্ত মানিক সরকার, তদন্ত কমিটি গঠন, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী
Image

শান্তিরবাজারে আক্রান্ত মানিক সরকার, তদন্ত কমিটি গঠন, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ মে (হি.স.)৷৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিধায়ক বাদল চৌধুরী ও বিধায়ক সুধন দাস সহ সিপিএম নেতৃবৃন্দের ওপর গতকাল শান্তিরবাজারে আক্রমণের ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি একটি বিশেষ দল গঠন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷


প্রসঙ্গত, গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে আক্রান্ত সিপিএম কর্মী নারায়ণ দাসের খোঁজ নিতে গিয়েছিলেন মানিক সরকার সহ অন্যান্যরা৷ সেখানে তাঁরা আক্রমণের শিকার হন৷ স্থানীয় কিছু উত্তেজিত জনতা মানিক সরকার সহ অন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল, জলের বোতল ইত্যাদি ছুঁড়ে মেরেছিলেন৷ তাতে বাদল চৌধুরী মাথায় আঘাত পেয়েছেন৷ এডিসি-র প্রাক্তন এমডিসি পরীক্ষিত মুড়া সিঙের গাড়ি ভাঙচুর করেছে দুষৃকতীরা, এমনটাই দাবি তাঁদের৷


পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা কোনও মতে তাঁদের উদ্ধার করে নিরাপদে আগরতলার উদ্দেশ্যে রওনা করতে সক্ষম হয়েছিলেন৷ আগরতলায় ফিরে সাংবাদিক সম্মেলনে মানিক সরকার ঘটনার সামগ্রিক বিবরণ দিয়ে দাবি করেছিলেন, ত্রিপুরায় জঙ্গলের শাসন কায়েম হয়েছে৷ তিনি ওই ঘটনার জন্য পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষকে দায়ী করেছেন৷
এদিকে, সাংসদ প্রতিমা ভৌমিক ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ বিধায়ক সুদীপ রায় বর্মণও একইভাবে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top