News Flash

  • Home
  • Uncategorized
  • কার্নিশ বেয়ে করোনা রোগীর পালানোর চেষ্টা, হুলস্থুল কলকাতা মেডিক্যাল কলেজে
Image

কার্নিশ বেয়ে করোনা রোগীর পালানোর চেষ্টা, হুলস্থুল কলকাতা মেডিক্যাল কলেজে

কলকাতা, ১১ মে (হি. স.) : মঙ্গলবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজে চারতলার কার্নিশ বেয়ে এক রোগী পালানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করে ওই রোগীকে। জানা যায় তিনি সেখানে চিকিৎসাধীন এক করোনা রোগী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রোগীদের মধ্যে।

তখন সবে আলো ফুটেছে। সাফাই কর্মীরাই প্রথম দেখতে পান কার্নিশে বসে এক রোগী। প্রত্যক্ষদর্শী এক কর্মী জানান, ওই ব্লকে করোনা রোগীদের চিকিৎসা চলছে। বিল্ডিং ভরতি করোনা রোগীতেই। কার্নিশে বসে থাকা ওই লোকটি যে করোনায় আক্রান্ত, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না।”  “দাদা, ওখানে কী করছেন?” একাধিকবার প্রশ্ন করা হলেও কোনও জবাব দেননি ওই করোনা রোগী।

হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, আসলে কার্নিশ টপকে পালাতে চেয়েছিলেন ওই করোনা রোগী। কিন্তু চারতলার কার্নিশে নেমে টের পান সেখান থেকে লাফ দিলে হাত পা ভেঙে যাবে। এদিকে ওখান থেকে যে ফের ওয়ার্ডে ফিরে যাবেন, সে উপায়ও নেই। কার্যত বাধ্য হয়েই চুপচাপ বসে পা দোলাচ্ছিলেন। প্রায় দেড় ঘণ্টা কার্নিশেই ছিলেন তিনি।

ঘটনার খবর পেয়ে সুপার মানব নন্দী খবর দেন দমকল বিভাগে। খবর যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরেও। সেখান থেকে লোকজন এসে পিপিই কিট পরে, লম্বা মই দিয়ে উদ্ধার করে ওই রোগীকে। কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে কার্নিশে নেমে পড়লেন রোগী? এ প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন সুপার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top