News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রবিদ্যুৎ-সহ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

বজ্রবিদ্যুৎ-সহ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ১১ মে (হি. স.) : বজ্রবিদ্যুৎ-সহ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল কলকাতা আবহাওয়া দফতর।  মঙ্গলবার কলকাতা-সহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলেও ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়।
ইতিমধ্যেই কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। উত্তরের দুই জেলায় ভারী বৃষ্টি, ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস। এদিন সকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top