News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় কোভিডে মৃত্যু ৩৭০ জনের, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০,১৫২ জন
Image

আমেরিকায় কোভিডে মৃত্যু ৩৭০ জনের, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০,১৫২ জন

ওয়াশিংটন, ১১ মে (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কমেছে। কখনও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, কখনও আবার কমে যাচ্ছে অনেকটাই। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৩৭০ জন রোগীর। আমেরিকায় সোমবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০,১৫২ জন। ফলে আমেরিকায় ৩৩,৫১৫,৩০৮-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ৩৭০ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯৬ হাজার ১৭৯ জনের।
বিগত এক সপ্তাহ ধরে আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা এক হাজারের নীচেই রয়েছে। রবিবারের তুলনায় খানিকটা বেড়ে সোমবার সারাদিনে আমেরিকায় মৃত্যু হয়েছে ৩৭০ জনের। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৫২ জন। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,৫১৫,৩০৮-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৬,৫০৭,৪২৭ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪১১ হাজার ৭০২ জন।

Releated Posts

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top