News Flash

  • Home
  • দেশ
  • বেপরোয়া বাইকের ধাক্কায় নিহত রেগা শ্রমিক
Image

বেপরোয়া বাইকের ধাক্কায় নিহত রেগা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ চম্পকনগরের চন্দ্রসাধু পাড়ায় পথ দুর্ঘটনায় আহত রেখা শ্রমিকের জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ রবিবার বেলা সাড়েএগারটা নাগাদ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছিল এক রেগা শ্রমিক৷ রেগা শ্রমিকের নাম জীবন দে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চম্পকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷


জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ অমৃতের পুত্র জানান বাইকের ধাক্কায় ছিটকে পড়ে তার বাবা জীবন দের মাথার পেছন দিকে প্রচন্ড আঘাত লেগেছিল৷ চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তার বাবাকে বাঁচিয়ে রাখতে পারেননি৷ চিকিৎসাধীন অবস্থায় রেগা শ্রমিকের মৃত্যুর সংবাদে চম্পকনগর সহ পার্শবর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷দুর্ঘটনায় বাইকের চালকও আহত হয়েছিল৷ তাকেও জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন দের মৃত্যুর পরপরই বাইকের চালক জিবি হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top