News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৩৩, মৃত আরও চারজন, দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৩৩, মৃত আরও চারজন, দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ

আগরতলা, ১০ মে (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ২৪ ঘণটা সর্বোচ্চ মৃত্যু হয়েছে৷ একদিনে চারজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ অবশ্য, নমুনা পরীক্ষার সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় কম হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে৷ তবে ১৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷


তবে চিন্তা রীতিমত বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৭১ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ২,৫৯৯ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,১৩০ এবং র্যাপিড ্যন্টিজেনের মাধ্যমে ২,৩৩০ জনকে নিয়ে মোট ৩,৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআরে ২৭ জন এবং র্যাপিড অ্যান্টিজেনে ১০৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৩৩ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


তবে, সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ১৫০ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২,৫৯৯ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭,৬৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৪,৬২৪ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯২ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৮ শতাংশ৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ৪০৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷


স্বাস্থ্য দফতর সুত্রে খবর, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭১ জন, দক্ষিণ জেলায় ৭ জন, গোমতি জেলায় ৯ জন, ধলাই জেলায় ৬ জন, সিপাহিজলা জেলায় ১০ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২০ জন, উনকোটি জেলায় ৩ জন এবং খোয়াই জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top