News Flash

Image

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ মে৷৷ আজ সন্ধ্যায় উদয়পুর অমরসাগর পাড়ে অবস্থিত ফিসারী অফিসে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়৷ সন্ধ্যা প্রায় পৌণে ছয়টায় দীপঙ্কর দেবনাথ (৩৪) বিদ্যুতের ছোবলে প্রাণ হারান৷ প্রতিদিনের মতো আজও সন্ধ্যা সাড়ে পাঁচটায় ওনার জামতলা স্থিত প্লাস্টিক সামগ্রীর দোকান বন্ধ করে নৈশ কারফিউ বলবৎ থাকায় অমরসাগর পশ্চিম পাড়স্থিত নিজ বাসভবনে চলে আসেন৷ হরি দেবনাথের ছেলে দীপঙ্কর খেলাপ্রেমি হওয়ায় বাড়ির নিকটবর্তী ফিসারী অফিসে একটু খেলতে আসেন৷

সেখানেই ঘটে বিপত্তি৷ বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে দেখে দীপঙ্কর ঐ তারটিকে দূরে সরাতে গেলেবিদ্যুৎপৃষ্ঠ হয়ে দীপঙ্কর ছটফট করতে থাকলে সঙ্গীরা উদয়পুর পাওয়ার হাউজ ও অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দিলে ক্ষণিকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌছায়৷ দীপঙ্কর দেবনাথকে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দীপঙ্করের নিথর দেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে শায়িত আছে৷ আগামী কাল ময়নাতদন্তের পর দীপঙ্করের মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হবে৷ দীপঙ্করের বাবা হরি দেবনাথ এই ফিসারী অফিসেই চাকরি করতেন৷ পাঁচ বৎসর আগে অবসর নিয়েছেন৷ দীপঙ্কর অবিবাহিত ছিল৷ দীপঙ্করের মৃত্যুতে উদয়পুর অমরসাগর পশ্চিম পাড় সহ ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top