News Flash

  • Home
  • খেলা
  • টানা ন’বার জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
Image

টানা ন’বার জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

মিউনিখ, ৯ মে ( হি. স) : টানা ন’বার জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। বরুসিয়া মুঞ্চেনগ্ল্যাডবাখের সঙ্গে জিতলেই ট্রফি নিশ্চিত ছিল বায়ার্নের। তার আগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরে যায় আরবি লাইপজিগ, যারা দ্বিতীয় স্থানে ছিল। লাইপজিগের হারেই বায়ার্নের খেতাব নিশ্চিত হয়ে যায়।


টানা নবমবার খেতাব পেলেও আগের মরসুমের মতো ট্রেবল বা ত্রিমুকুট জিততে পারেনি বাভেরিয়ান ক্লাবটি। গত বছর, বুন্দেশলিগা, ডিএফবি-পোকাল এবং সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তারা। ডিয়েটার হ্যান্সি ফ্লিকের হাত ধরে যেন নতুন করে ইউরোপের বড় শক্তি হয়ে উঠেছিল বায়ার্ন।


এ বছর বুন্দেশলিগায় মোট ৮৬ গোল করেছে বায়ার্ন মিউনিখ, যা অবশ্যই সর্বোচ্চ। এর সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য অবশ্যই স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির। চোট পেয়ে বসে আছেন বেশ কিছুদিন হল, অথচ এর মধ্যেই ৩৪টা গোল করে বসে আছেন। দ্বিতীয় স্থানে আছেন তরুণ তারকা এরলিং হালান্ড, তাঁর গোলের সংখ্যা ২৫। গোলে সহায়তাতেও সবার আগে বায়ার্নের থমাস মুলার। মোট ৩৪টা ম্যাচের মধ্যে ৩১টা খেলেই চ্যাম্পিয়ন হল বায়ার্ন। তাদের সংগ্রহ ৭১।  

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top