News Flash

  • Home
  • খেলা
  • লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল উত্তরপ্রদেশ সরকার
Image

লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল উত্তরপ্রদেশ সরকার

লখনউ, ৯ মে ( হি. স) : করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে যোগীর রাজ্যের সমস্ত অ-জরুরি পরিষেবা।


পঞ্চায়েত নির্বাচনের কারণে উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলগুলিতে সংক্রমণ অনেকটাই বেড়েছে। এরই মধ্যে আগামী ১৪ মে ইদ। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নবনীত শেহগল জানিয়েছেন, এই পরিস্থিতিতে লকডাউন তুলে নিলে সংক্রমণ নতুন করে বাড়তে পারে আশঙ্কা করছে সরকার। তাই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে লকডাউন থাকলেও জরুরি সমস্ত পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন নবনীত।


গত ৩০ এপ্রিল থেকে আংশিক কার্ফু জারি রয়েছে উত্তরপ্রদেশে। আগামীকাল ১০ মে পর্যন্ত ওই কার্ফু থাকার কথা ছিল। উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, করোনা কার্ফুর কারণে রাজ্যে সক্রিয় করেনা রোগীর সংখ্যা কমেছে। গত দু’দিনে দৈনিক সংক্রমণের সংখ্যাও কিছুটা কম বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top