News Flash

  • Home
  • Uncategorized
  • দু’সপ্তাহের জন্য লকডাউন তামিলনাড়ুতে, জরুরি পরিষেবা আওতার বাইরে
Image

দু’সপ্তাহের জন্য লকডাউন তামিলনাড়ুতে, জরুরি পরিষেবা আওতার বাইরে

চেন্নাই, ৮ মে (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা ভারতের। ভারতের বিভিন্ন রাজ্যের মতোই বেসামাল হয়ে পড়েছে তামিলনাড়ুও। তামিলনাড়ুকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নিল এম কে স্ট্যালিন সরকার। করোনার প্রকোপ রুখতে দু’সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে তামিলনাড়ুতে। শনিবার তামিলনাড়ু সরকার জানিয়েছে, ১০ মে (সোমবার) থেকে আগামী দু’সপ্তাহ লকডাউন লাগু থাকবে। এই সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবাকেই লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

শনিবার এম কে স্ট্যালিন সরকারের তরফে জানানো হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে তৈরি হওয়া ‘অনিবার্য পরিস্থিতি’তে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার, ১০ মে থেকে দক্ষিণের এই রাজ্যে শুরু হবে লকডাউন। তা চলবে ২৪ মে পর্যন্ত। যদিও এই লকডাউনের সময় মুদিখানা, সব্জি, মাছ, মাংসের দোকান বেলা ১২টা অবধি খোলা রাখা যাবে। বাকি সব দোকান থাকবে বন্ধ। মদের দোকানও সম্পূর্ণ বন্ধ। রেস্তরাঁগুলি থেকে শুধু মাত্র হোম ডেলিভারি করা যাবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন। বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। অবশ্য লকডাউনে পেট্রল পাম্প খোলা থাকবে সে রাজ্যে। মানুষ যাতে লকডাউনের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে রাখতে পারেন সে জন্য শনিবার এবং রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top