News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদ্বীপ হয়ে দেশে ফিরছেন আইপিএলে থাকা অজি ক্রিকেটার
Image

মালদ্বীপ হয়ে দেশে ফিরছেন আইপিএলে থাকা অজি ক্রিকেটার

নয়াদিল্লি, ৬ মে(হি.স) : আইপিএল মাঝপথে স্থগিত হয়ে গেলেও অজি ক্রিকেটারদের দেশে ফেরায় বাদ সেধেছে তাদের দেশের সরকারি নিয়ম৷ ফলে মলদ্বীপে কয়েকদিনের ছুটি কাটিয়ে দেশে ফিরতে হচ্ছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের৷ এই পথে দেশে ফেরার রাস্তা দেখিয়েছেন প্রাক্তন অজি ওপেনার তথা আইপিএল ধারাভাষ্যকর মাইকেল স্লেটার৷ আইপিএল স্থগিত হওয়ার পরই মলদ্বীপে ছুটি কাটাতে চলে যান তিনি৷


মঙ্গলবার হঠাৎ করে চতুর্দশ আইপিএল স্থগিত হওয়ার পর অজি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারের দেশে ফেরা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-র এক বিবৃতি দিয়েছিল৷


বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে,আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকররা মলদ্বীপ হয়ে দেশে ফিরবে৷’


ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরই ইউরোপের বিভিন্ন দেশগুলির মতো অস্ট্রেলিয়া সরকারও ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে৷ আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে কোনও বিমান সে দেশে অবতরণ করবে না বলে সরকারি নির্দেশ জারি করা হয়েছে৷ এই আশঙ্কা করেই আইপিএল স্থগিত হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছেন তিন অজি ক্রিকেটার৷ কিন্তু আইপিএল স্থগিত হওয়ার পরও ভারত থেকে সরাসরি দেশে ফিরতে পারছেন অজি ক্রিকেটাররা৷


ফলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল, কামিন্সদের মলদ্বীপ হয়ে দেশে ফিরতে হচ্ছে৷ কারণ অস্ট্রেলিয়া সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফেরার আগে শেষ ১৪ দিন ভারতে থাকলে সেক্ষেত্রে তাঁর জরিমানা এবং জেল হতে পাবে৷ বাকি অজি ক্রিকেটাররা মলদ্বীপ হয়ে দেশে ফিরলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ তথা অজি প্রাক্তন ব্যাটসম্যান মাইক হাসির৷ কারণ বুধবারই হাসির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ ফলে সুস্থ না-হওয়া পর্যন্ত দিল্লিতেই থাকবেন হাসি৷ তাঁর সমস্ত দেখভাল করবে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি৷

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top