News Flash

  • Home
  • খেলা
  • ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চার সদস্যের দল যাচ্ছে পশ্চিমবঙ্গে
Image

ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চার সদস্যের দল যাচ্ছে পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি, ৬ মে(হি.স.) : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এজন্য ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গড়়েছে অমিত শাহের মন্ত্রক। অতিরিক্ত সচিব পর্যায়ের অফিসার ওই দলের নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে। সেই তদন্তকারী দলের সদস্যরা বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে আসবেন। এ রাজ্যে এসে‌ হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও তাঁরা ঘুরে দেখবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় ফিরতেই ফের তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যে দু’বার মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল অমিত শাহের মন্ত্রক। বুধবারই রাজ্যকে এ নিয়ে সতর্ক করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা। এই সতর্কবার্তার পর ২৪ ঘণ্টাও কাটেনি, তার আগেই বাংলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র।
ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে নির্দেশও দিয়েছেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজই রাজ্যে আসছে স্বরাষ্ট্রমন্ত্রকের চার প্রতিনিধির দল। নেতৃত্বে থাকবেন অতিরিক্ত সচিবস্তরের আধিকারিক। তাঁরা রাজ্যের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top